Friday, 13 March 2026
বিমানবন্দরের অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ তারেক রহমানের
- প্রকাশের সময় ও তারিখঃ Sunday, 19 October 2025 12:06
- বিভাগঃ আলোচিত সংবাদ
- Hits: 190
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবাইকে আমার চিন্তা ও প্রার্থনায় রেখেছি। আশা করি সবাই নিরাপদে আছেন।’
তিনি অগ্নিনির্বাপণকর্মী, সশস্ত্র বাহিনী ও অন্যান্য উদ্ধারকর্মীদের প্রশংসা করে লেখেন, ‘তারা সাহসিকতা ও দ্রুততার সঙ্গে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেছেন—যা পাবলিক সার্ভিসে তাদের প্রকৃত নিষ্ঠারই প্রতিফলন।’
তারেক রহমান আরও লেখেন, ‘এই অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ভবিষ্যতে জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনাবলীর উদ্বেগজনক বৃদ্ধি দেখা যাচ্ছে—চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের কারখানা ও মিরপুরের পোশাক কারখানার অগ্নিকাণ্ডও তারই উদাহরণ।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। এছাড়া সেনা, নৌ, বিমান বাহিনীও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে এ আগুনের সূত্রপাত ঘটে।
শাহজালাল বিমানবন্দরে আগুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিনিয়র ভাইস চেয়ারম্যান
মহাসচিব
বেগম জিয়া টুইটারে
বিএনপি টুইটারে
বিএনপি ফেসবুকে
বিএনপি ইউটিউবে
ভিজিটর
11059089
Today
Yesterday
This Month
All days
9587
17395
258625
11059089
Your IP: 18.97.14.82
নামাজের সময়সূচী
| ওয়াক্ত | শুরু | জামাত |
| ফজর | ৫-০৬ | ৫-৪৫ |
| জোহর | ১২-১৪ | ১-১৫ |
| আসর | ৪-২৩ | ৪-৪৫ |
| মাগরিব | ৬-০৬ | ৬-১১ |
| এশা | ৭-১৯ | ৮-০০ |
ফেসবুকে আমরা
চাকরির খবর
সর্বশেষ সংবাদ
- বিশ্বকাপের আগে ব্যস্ত ভারত, বাংলাদেশের ভরসা শুধু বিপিএল
- ইনস্টাগ্রামে আবেদনময়ী ছবি শেয়ার, কটাক্ষের মুখে শ্রাবন্তী
- প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৭ হাজার
- আলোচনা সভায় তারেক রহমান ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে
- ডা. জাহিদের ব্রিফিং চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া
- আগামী নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে: গয়েশ্বর
- ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল
- আজকের মুদ্রা রেট: ১০ ডিসেম্বর ২০২৫
- যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান
- এমবাপ্পের আরেক রেকর্ড ভেঙে দিলেন জার্মান বিস্ময়বালক
- প্লাস্টিক সার্জারি নিয়ে যে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট
- বিএনপির মিত্ররা ‘একাট্টা’, কাল বৈঠক
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: নজরুল
- তারেক রহমান জনগণ দায়িত্ব দিলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়তে প্রস্তুত বিএনপি
- অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান












