Wednesday, 11 February 2026
RSS Facebook Twitter Linkedin Digg Yahoo Delicious
সংবাদ শিরোনাম
 

পেছানো হলো মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন

মেটা তাদের দীর্ঘ প্রতীক্ষিত মিক্সড রিয়েলিটি চশমা 'ফিনিক্স' বাজারে আনার সময়সীমা আরও বাড়িয়েছে। প্রথমে পরিকল্পনা ছিল ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে চশমাটি বাজারে আসবে, তবে এখন তাদের লক্ষ্য ২০২৭ সালের প্রথমার্ধে এটি উন্মুক্ত করার। মেটার রিয়েলিটি ল্যাবস ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাহের সাবা কর্মীদের কাছে পাঠানো একটি অভ্যন্তরীণ চিঠিতে এ তথ্য জানিয়েছেন। এক অন্য নোটে, মেটার মেটাভার্স বিভাগের শীর্ষ দুই কর্মকর্তা গ্যাব্রিয়েল অউল ও রায়ান কেয়ার্নস উল্লেখ করেছেন যে, সময় বৃদ্ধি করা প্রয়োজন ছিল। তাদের মতে, ‘‘বেশ কিছু জটিল ফিচার একসঙ্গে তৈরি করা হচ্ছে, এবং সময় সীমিত হওয়ায় আমরা ব্যবহারকারীর অভিজ্ঞতায় কোনো আপস করতে চাই না।’ এই দুই কর্মকর্তা জানিয়েছেন যে, চূড়ান্ত ডিভাইসটি যাতে সম্পূর্ণরূপে পরিপাটি ও নির্ভরযোগ্য হয়, এটাই এখন কোম্পানির প্রধান লক্ষ্য। তবে মেটা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ‘ফিনিক্স’ চশমাটি দেখতে গগলসের মতো হবে এবং এতে একটি আলাদা পাওয়ার প্যাক বা ‘পাক’ থাকবে। ডিভাইসটি যাদের দেখার সুযোগ পেয়েছেন, তারা জানিয়েছেন, চশমার নকশা অ্যাপলের ভিশন প্রো-এর মতো হলেও এটি অনেক হালকা হবে এবং পাওয়ার প্যাক যুক্ত করা হয়েছে যাতে ডিভাইসটি গরম না হয়। মাহের সাবা জানান, সম্প্রতি মার্ক জুকারবার্গের সঙ্গে রিয়েলিটি ল্যাবস টিমের বৈঠক হয়েছে, যেখানে জুকারবার্গ স্পষ্ট করে বলেছেন যে, প্রকল্পের গতি থেকে বেশি গুরুত্বপূর্ণ হল টেকসই ব্যবসায়িক কাঠামো ও মান নিশ্চিত করা। এই কারণে বেশ কিছু টিমকে তাদের সময়সূচি পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। সাবা কর্মীদের সতর্ক করেছেন যে, সময় বাড়ানোর মানে নতুন ফিচার যোগ করা নয়, বরং পূর্বের পরিকল্পনাগুলো সঠিকভাবে শেষ করাই তাদের প্রধান কাজ। এছাড়া, মেটা ২০২৬ সালে ‘মালিবু ২’ নামে একটি সীমিত সংস্করণের ওয়্যারেবল ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করেছে, তবে এর ধরন সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এটি মেটার নতুন এআই এবং মিক্সড রিয়েলিটি ইকোসিস্টেমের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মেটা নতুন প্রজন্মের কোয়েস্ট হেডসেট তৈরির কাজও শুরু করেছে, যা ইমারসিভ গেমিংয়ের জন্য বিশেষভাবে তৈরি হবে। বর্তমান মডেলগুলির তুলনায় এটি একটি বড় আপগ্রেড হবে, এবং উৎপাদন খরচ কমাতে নতুন নকশাও ব্যবহার করা হবে। মেটা

সিনিয়র ভাইস চেয়ারম্যান

tarique zia

তারেক রহমান

মহাসচিব

tarique zia

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বেগম জিয়া টুইটারে

বিএনপি টুইটারে

বিএনপি ফেসবুকে

বিএনপি ইউটিউবে

ভিজিটর

10500090
Today
Yesterday
This Month
All days
13952
14068
177793
10500090

Your IP: 18.97.14.81

নামাজের সময়সূচী

ওয়াক্ত শুরু জামাত
ফজর ৫-০৬ ৫-৪৫
জোহর ১২-১৪ ১-১৫
আসর ৪-২৩ ৪-৪৫
মাগরিব ৬-০৬ ৬-১১
এশা ৭-১৯ ৮-০০

ফেসবুকে আমরা

সর্বশেষ সংবাদ