Friday, 13 March 2026
বিএনপির মিত্ররা ‘একাট্টা’, কাল বৈঠক
- প্রকাশের সময় ও তারিখঃ Wednesday, 10 December 2025 13:58
- বিভাগঃ সারাদেশ
- Hits: 215
আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে এক ধরনের ‘টানাপোড়েন’ চলছে বিএনপির। এর মধ্যেই আগামীকাল বুধবার বৈঠক ডেকেছে মিত্ররা। রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণঅধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট, নেজামে ইসলামী পার্টি ও গণফোরামের শীর্ষ নেতারা অংশ নেবেন। এছাড়াও আরও দু-একটি দলের অংশগ্রহণের কথা রয়েছে।
বৈঠকের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন একটি জোট ও তিনটি দলের শীর্ষ নেতা। তবে তারা কখন বৈঠক করবেন তা বলতে রাজি হননি।
চলতি সপ্তাহে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার কথা রয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এই সপ্তাহে তফশিল হয়ে যাবে।’
নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর প্রথম পর্যায়ে ২৩৭ আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিএনপি। এর এক মাস পর গত ৪ ডিসেম্বর আরও ৩৬ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সে হিসাবে মোট ২৭২ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। এখন ফাঁকা রয়েছে আরও ২৮টি আসন। বিএনপি থেকে বলা হয়েছে, এই ফাঁকা আসনগুলোর বেশিরভাগ মূলত শরিকরাই নির্বাচন করবেন।
ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচন সামনে রেখে বিএনপির চাওয়া অনুযায়ী দল ও জোটের প্রার্থী তালিকা জমা দিলেও তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় তারা বিস্মিত, অনেকে ক্ষুব্ধও। দুই দফায় ঘোষিত প্রার্থী তালিকায় অন্তত ছয়টি আসনে ‘অনিবন্ধিত’ মিত্ররা ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে, মিত্রদের সঙ্গে কোনো ধরনের টানাপোড়েন চায় না বিএনপি। মিত্রদের যথাযথ মূল্যায়ন করবে দলটি। সেজন্য ঐক্য ঠিক রেখে এর সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও বিএনপির ওই সূত্র জানিয়েছে।
বিএনপি
সিনিয়র ভাইস চেয়ারম্যান
মহাসচিব
বেগম জিয়া টুইটারে
বিএনপি টুইটারে
বিএনপি ফেসবুকে
বিএনপি ইউটিউবে
ভিজিটর
11059220
Today
Yesterday
This Month
All days
9718
17395
258756
11059220
Your IP: 18.97.14.82
নামাজের সময়সূচী
| ওয়াক্ত | শুরু | জামাত |
| ফজর | ৫-০৬ | ৫-৪৫ |
| জোহর | ১২-১৪ | ১-১৫ |
| আসর | ৪-২৩ | ৪-৪৫ |
| মাগরিব | ৬-০৬ | ৬-১১ |
| এশা | ৭-১৯ | ৮-০০ |
ফেসবুকে আমরা
চাকরির খবর
সর্বশেষ সংবাদ
- বিশ্বকাপের আগে ব্যস্ত ভারত, বাংলাদেশের ভরসা শুধু বিপিএল
- ইনস্টাগ্রামে আবেদনময়ী ছবি শেয়ার, কটাক্ষের মুখে শ্রাবন্তী
- প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৭ হাজার
- আলোচনা সভায় তারেক রহমান ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে
- ডা. জাহিদের ব্রিফিং চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া
- আগামী নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে: গয়েশ্বর
- ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল
- আজকের মুদ্রা রেট: ১০ ডিসেম্বর ২০২৫
- যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান
- এমবাপ্পের আরেক রেকর্ড ভেঙে দিলেন জার্মান বিস্ময়বালক
- প্লাস্টিক সার্জারি নিয়ে যে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট
- বিএনপির মিত্ররা ‘একাট্টা’, কাল বৈঠক
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: নজরুল
- তারেক রহমান জনগণ দায়িত্ব দিলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়তে প্রস্তুত বিএনপি
- অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান












