Thursday, 11 June 2026
RSS Facebook Twitter Linkedin Digg Yahoo Delicious
সংবাদ শিরোনাম
 

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধ Read more...

‘সরকারের আচরণে মনে হচ্ছে গরীব শিক্ষকরা দেশের নাগরিক না’

বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই সরকারের আচরণে মনে হয় গরীব শিক্ষকরা দেশের নাগরিক না। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন। তবে কিছু কিছু উপদেষ্টার আচরণে সেটি মনে হয় না। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে অংশ নিয়ে রিজভী এসব কথা বলেন। এ সময় নন-এমপিও শিক্ষকদের দাবিকে শতভাগ ন্যায়সঙ্গত জানিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা। উল্ Read more...

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মঙ্গলবার রাতে মতবিনিময় সভা হয়। এ সময় ১০১ জন সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করে Read more...

জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপি মহাসচিব

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই মহলটি রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না। জিয়াউর রহমান সাহেব তাদের সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার। তারা প্রথমে আইডিএল (ইসলামিক ডেমোক্রেটিক লীগ) নামে এসেছিল। তারপরে তারা বিএনপির সঙ্গে কাজ করেছে। বিএনপিও তাদের নিয়ে কাজ করেছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্ভাগ্যক্রমে গত ১০ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে (ডাকসু)- ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল। শুনেছি এগুলো, জা Read more...

জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল একাত্তরে লাখ লাখ মানুষকে হত্যা করলেও এখন জনগণের কাছে ভোট চায়। তারা একবারের জন্য নিজেদের যাচাইয়ের আহ্বান জানালেও জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন। তখন তারা গণহত্যার পাশাপাশি মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। এখন আবার বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করছে। আমরা মনে করি, যা আমার হাতে নেই তার প্রতিশ্রুতি দেওয়া স্পষ্ট শিরক। তিনি বলেন, মুসলিম হিসেবে বিশ্বাস সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কাজেই সীমাবদ্ধতার মধ্যে যা করতে পারবো সে কমিটমেন্টই দিতে পারবো। আমরা এ কালে কী করতে পারবো, শুধু তা বলতে Read more...

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হয়ে সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে পৌঁছান তিনি। খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন। প্রধান উপদেষ্টা এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন। খালেদা জিয়াও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান Read more...

সরকারের বিশেষ বৈঠক, খালেদা জিয়াকে নিয়ে যেসব সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বিঘ্ন চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ যমুনার সামনে গণমাধ্যমকর্মীদের কাছে বিবৃতিটি পড়ে শোনান। বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস Read more...

তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। দিনটি নিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৮ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো ও আলোচনাসভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সব ইউনিটের নেতাকর্মীদের উল্লিখিত দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য বিজ্ঞপ্তিতে জোর আহ্বান জানানো হয়। Read more...

অসুস্থ মায়ের পাশে থাকতে না পারা কত যন্ত্রণা সে সন্তানই বুঝতে পারে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে দেশনেত্রী মারাত্মক অসুস্থ। অথচ, এই সময়ে তারেক রহমান আসতে পারছেন না। এ যে কত যন্ত্রণার তা সন্তান ছাড়া কেউ বুঝবে না। তবে, আপনাকে (তারেক রহমান) আশ্বস্ত করতে চাই আমরা উনাকে (খালেদা জিয়া) বুঝতে দিবো না তার সন্তান অনেক দূরে। উনি আমাদের সকলের মা। আমরা লাখো সন্তান আছি। গতকাল ও আজকেও সারা দেশে দলমত, জাতিধর্ম নির্বিশেষে সবাই দেশনেত্রীর জন্য দোয়া করেছেন। রোববার বিকালে নয়াপল্টন আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল Read more...

‘গণভোটের চার প্রশ্নে একটির সঙ্গে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়?’

গণভোটের চারটি প্রশ্নের কোনো একটার সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সরকারের প্রতি এমন প্রশ্ন তুলে এর উত্তর জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্হ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে তা টেকসই হবে না। ৯০ ভাগ মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কী তাহলে সেই তিমিরে মানুষ থেকে যাবে। এ সময় সাধারণ Read more...

৬৫ জনকে সুখবর দিল বিএনপি

জাতীয় নির্বাচনের ৩ মাস আগে ৬৫ জন নেতা-কর্মীকে সুখবর দিয়েছে বিএনপি। নানা সময়ে তাদের ওপরে নেমে আসা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দলীয় সিদ্ধান্তের মাধ্যমে বিভিন্ন সময় বহিষ্কার ও স্থগিত হওয়া বেশ কয়েকজন নেতার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। তারা সবাই আবেদন করেছিলেন। কেন্দ্রীয় সিদ্ধান্তে তাদের বহিষ্কার ও স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। এই ৬৫ জন হলেন— কুষ্টিয়া জেলাধীন ভেড়ামারা উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোছা. ইন্দোনেশিয়া সিটু; নরসিংদী জেলাধীন আলোকবালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো Read more...

যেসব আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত

দুইশ আটত্রিশ আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ধানের শীষ পাওয়ার পর প্রার্থীরা মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন। কোনো কোনো আসনে কোন্দলও দেখা দিয়েছে। বিদ্রোহী প্রার্থীরা মাঠ ছাড়েননি। এ নিয়ে বেশ কিছু আসনে টানাপোড়েন চলছে। সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড গভীরভাবে পর্যালোচনা করছে বিএনপি। বিশেষ করে মনোনয়নবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছেন, সেই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দলটি। আবার যারা ঐক্য তৈরির উদ্যোগ নিচ্ছেন তাদের প্রচেষ্টায় বাধা দিলে দায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধা Read more...

সিনিয়র ভাইস চেয়ারম্যান

tarique zia

তারেক রহমান

মহাসচিব

tarique zia

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বেগম জিয়া টুইটারে

বিএনপি টুইটারে

বিএনপি ফেসবুকে

বিএনপি ইউটিউবে

ভিজিটর

0003855
Today
Yesterday
This Month
All days
3855
0
3855
3855

Your IP: 18.97.14.91

নামাজের সময়সূচী

ওয়াক্ত শুরু জামাত
ফজর ৫-০৬ ৫-৪৫
জোহর ১২-১৪ ১-১৫
আসর ৪-২৩ ৪-৪৫
মাগরিব ৬-০৬ ৬-১১
এশা ৭-১৯ ৮-০০

ফেসবুকে আমরা

সর্বশেষ সংবাদ